গোমস্তাপুরে জন্ম ও মৃত্যু নিবন্ধন টাস্ক ফোর্স কমিটির সভা
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্যে উপজেলা জন্ম ও মৃত্যু নিবন্ধন টাস্ক ফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ জুলাই) বেলা ১১ টায় উপজেলা সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাকির মুন্সী। সভায় অন্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আব্দুল হামিদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুসাহাক আলী, সমাজসেবা কর্মকর্তা, জাহাঙ্গীর আরিফ প্রাং, মহিলা বিষয়ক কর্মকর্তা পঙ্কজ কুমার দাস, পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, গোমস্তাপুর ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন, রহনপুর ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান সোহরাব, চৌডালা ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিব, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা। সভায় উপজেলার সামগ্রিক জন্ম ও মৃত্যু নিবন্ধনের বর্তমান চিত্র তুলে ধরা হয় এবং শতভাগ লক্ষ্যমাত্রা অর্জনের বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।