নাটোরে জেনিথ লাইফের ম্যানেজার কনফারেন্স ও প্রশিক্ষণ সভা
জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির উদ্যোগে নাটোরে ম্যানেজার কনফারেন্স ও প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ জুলাই) দিনব্যাপী জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স নাটোর জেলা শাখার উদ্যোগে নাটোর রাজবাড়ীর আনন্দ ভবন হলরুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির মুখ্য নির্বাহী কর্মকর্তা ড. এস এম নুরুজ্জামান।
ইন্স্যুরেন্সটির জিএম এস এম মনজুর-উল-হাসানের সভাপতিত্বে এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন প্রতিষ্ঠানের সিনিয়র ডিএমডি মুহাম্মদ কামরুল ইসলাম, এএমডি মাওলানা রুহুল আমিন, শরিফুল ইসলাম এবং কাজেম উদ্দিন।
অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন ভিপি ও প্রধান (প্রশিক্ষণ বিভাগ) মোঃ নাহিদুল ইসলাম।
জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নাটোর সার্ভিস সেন্টারের এ প্রশিক্ষণ সভায় প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও শাখা ব্যবস্থাপকরা অংশ নেন।
এ সময় গ্রাহকসেবার মানোন্নয়ন, বীমা খাতে আস্থা বৃদ্ধি, দক্ষ জনবল তৈরি এবং প্রতিষ্ঠানের ব্যবসায়িক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ব্যবসায়িক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ এবং দক্ষতা উন্নয়নে বিভিন্ন প্রশিক্ষণমূলক সেশন অনুষ্ঠিত হয়।
এসমসয় বক্তারা বলেন, আধুনিক ও মানসম্মত সেবা নিশ্চিত করার মাধ্যমে গ্রাহকদের আস্থা অর্জনই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য। এজন্য কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা বৃদ্ধি এবং নৈতিকতার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।