বাঘায় মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
রাজশাহীর বাঘায় মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি শহিদুল ইসলামকে (৪৬) গ্রেফতার করা হয়েছে। তার নিজ বাড়ি থেকে সোমবার (১৩ জুলাই) সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়। শহিদুল ইসলাম উপজেলার ব্রাহ্মণডাঙ্গা গ্রামের মৃত আজের প্রামানিকের ছেলে।
জানা গেছে, মাদকসহ ২০১৯ সালের ২৮ জুলাই বাঘা থানার পুলিশ শহিদুল ইসলামকে গ্রেফতার করে মামলা দায়ের করেন। মামলার বিচারিক কার্যক্রম শেষে আদালত আসামীর বিরুদ্ধে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও নগদ অর্থ অনাদায়ে আরো ১৫ দিনের সাজার রায় ঘোষণা করেন। এরপর আসামি গ্রেফতার এড়ানোর ভয়ে আত্মগোপনে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বাঘা থানার পুলিশ তাকে গ্রেফতার করে।
বাঘা থানার ওসি সেরাজুল হক বলেন, আসামিকে মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। #