শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজশাহ তেও শিক্ষার্থীদের বিক্ষোভ
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগসহ তিন দফা দাবিতে এইচএসসি পরীক্ষার্থীরা বিক্ষোভ করেছে। তারা রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঘেরাও করেছে।
মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১১:৩০ টার দিকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৫ শতাধিক শিক্ষার্থী শিক্ষা বোর্ডের প্রধান ফটক দিয়ে ভেতরে ঢুকে পড়ে। ওই সময় তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছিল।
দুপুরে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. শামীম আরা চৌধুরীর কাছে একটি স্মারকলিপি দেন। এরপর স্লোগান থামলেও শিক্ষার্থীরা বেলা ২:৩০ টা পর্যন্ত শিক্ষা বোর্ডে অবস্থান করছিল।