শনিবার, আগস্ট ২২, ২০২৬

সান্তাহারে এক রাতে টিন ও দেয়াল কেটে ছয়টি দোকানে চুরি

আদমদীঘি প্রতিনিধি ১৪ জুলাই ২০২৬ ১০:৩৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
আদমদীঘি প্রতিনিধি ১৪ জুলাই ২০২৬ ১০:৩৫ অপরাহ্ন
সান্তাহারে এক রাতে টিন ও দেয়াল কেটে ছয়টি দোকানে চুরি

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভার ষ্টেশন রোড এলাকায় এক রাতেই ছয়টি দোকানে চুরির ঘটনা ঘটেছে। সোমবার (১৩ জুলাই) দিবাগত রাতে এ সকল দোকানের টিন ও দেয়াল কেটে চোরের দল দোকান প্রবেশ করে নগদ টাকা ও বিভিন্ন মালামাল নিয়ে যায় ।

স্থানীয় সূত্রে জানা যায়,সোমবার দিবাগত রাতে চোরের দল সান্তাহার শহরের ষ্টেশন রোড এলাকায় সান্তাহার বেকারী,আদর্শ ছাপাখানা,কল্লোল মটরস,শামীম ট্রেডার্স, উজ্জলে ইলেকট্রিকস এর দোকান, তমা পেপার হাউজে  হানা দেয় ।  চোরেরা পাঁচটি দোকানের টিন কেটে দোকানে দোকানের ভিতর প্রবেশ করে আদর্শ ছাপাখানা থেকে প্রায় তিন হাজার,তমা পেপার হাউজ থেকে চার হাজার, এবং অন্যান্য দোকান থেকে নানা ধরনের মালামাল নিয়ে যায় । তারা সান্তাহার বেকারীর দেয়াল কেটে ক্যাশ ভেঙে নগদ সাত হাজার টাকা ও একটি মুঠোফোন নিয়ে যায় । এক রাতে ছয়টি দোকানে চুরির ঘটনায় শহরের ব্যবসায়ীদের মাঝে আতংক ছড়িয়ে পড়েছে। বিষয়টি নিয়ে সান্তাহার পুলিশ ফাড়ির পরিদর্শক খন্দকার ফরিদ হোসেন বলেন, এ বিষয়ে দোকানীরা অভিযোগ দিয়েছেন,ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।