চাঁপাইনবাবগঞ্জ থেকে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
রাজশাহীতে দুই শ্রমিক ইউনিয়নের দ্বন্দের জেরে বাসচলাচল বন্ধ, হওয়ায় চরম ভোগান্তিতে যাত্রীসাধারণ।
জানা গেছে, রাজশাহীতে বাস শ্রমিকদের দুই গ্রুপের দ্বন্দ্বের জেরে চাঁপাইনবাবগঞ্জ থেকে আন্তজেলা রুটের সব ধরনের বাসচলাচল বন্ধ রয়েছে। সকালে রাজশাহী- চাঁপাইনববগঞ্জ রুটে কিছু বাসচলাচল করলেও, বেলা ১১টার পর থেকে তা বন্ধ রয়েছে। ছেড়ে যায়নি ঢাকা রুটের বাসগুলোও। এতে করে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। তারা বিকল্প যান অটোরিকশাসহ বিভিন্ন ছোট ছোট জানে নিজ নিজ গন্তব্যে যাচ্ছেন। অনেক সময়ই গুনতে হচ্ছে বাড়তি ভাড়া।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক ট্রাংকলরিও কার্ভাডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান জানান, এটা রাজশাহী জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন নিয়ে দ্বন্দে¦র জেরে বাস চলাচল বন্ধ রয়েছে। চাঁপাইনবাবগঞ্জ এর বিষয় না হলেও, রাজশাহী থেকে যেহেতু বন্ধ তাই চাঁপাইনবাবগঞ্জ থেকে কোন বাস চলাচল করছে না।
রাজশাহী যাওয়ার জন্য বাসস্ট্যান্ডে অবস্থান রত শরিফা বেগম জানান, শ্রমিকরা প্রায় দুপক্ষের দন্দের কারনে প্রায়শই রাজশাহী যেতে অসুবিধা হচ্ছে। বিষয়টি প্রশাসনের দেখা উচিত।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ একরামুল হোসাইন জানান, রাজশাহী দু’পক্ষের বাস শ্রমিকদের দ্বন্দ্বের জেরে মূলত বাস চলচল বন্ধ রয়েছে। বিষয়টি তিনি উর্ধ্বতন কতৃপক্ষ জানিয়েছেন বলে জানান।