বদলগাছীতে সুশীল সমাজের প্রতিনিধিত্বকারী সংস্থা ও আইন সহায়তা কমিটির সঙ্গে মতবিনিময়
নওগাঁর বদলগাছীতে সুশীল সমাজের প্রতিনিধিত্বকারী সংস্থা ও উপজেলা জাতীয় আইন সহায়তা কমিটির সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১১ উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠান বেসরকারী উন্নয়ন সংস্থা খান ফউন্ডেশন এর বাস্তবায়নে আপোস নওগাঁ বাস্তবায়ন সহযোগিতায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারুক হোসেন , পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুবোধ কুমার আচার্য, সাংবাকি এমদাদুল হক দুলু , সহকারী শিক্ষক রাজু আহম্মেদ প্রমুখ।