প্রধান স্বাস্থ্য কর্মকর্তার মাতার মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক প্রকাশ
রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগমের মাতা নিলুফার বেগম (৭৮) এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। মঙ্গলবার (১৪ জুলাই) এক শোক বার্তায় তিনি এই শোক প্রকাশ করেন। শোক বার্তায় রাসিক প্রশাসক মহোদয় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, মঙ্গলবার দুপুর ২টা ৪৫ মিনিটে রাজশাহী মহানগরীর হেতেমখাঁয় বড় মেয়ের বাসভবনে ইন্তেকাল করেন নিলুফার বেগম (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। বুধবার (১৫ জুলাই) সকাল ১০টায় হেতেমখাঁ বড় মসজিদে মরহুমার প্রথম জানাযা নামাজ অনুষ্ঠিত হবে। এরপর দ্বিতীয় জানাযা শেষে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মরহুমার দাফন সম্পন্ন হবে।