শনিবার, আগস্ট ২২, ২০২৬

রাসিক প্রশাসকের সাথে পিএসএস সদস্যবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

সংবাদ বিজ্ঞপ্তি ১৪ জুলাই ২০২৬ ১০:৫৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ১৪ জুলাই ২০২৬ ১০:৫৪ অপরাহ্ন
রাসিক প্রশাসকের সাথে পিএসএস সদস্যবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রতিবন্ধী স্ব-নির্ভর সংস্থা (পিএসএস)-এর সদস্যবৃন্দ।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে নগর ভবনে রাসিক প্রশাসকের দপ্তরে এ সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়। এ সময় তারা রাসিক প্রশাসকের সাথে রাজশাহী মহানগরীর প্রতিবন্ধী ব্যক্তিদের কল্যাণ, অধিকার সংরক্ষণ, কর্মসংস্থান, সামাজিক উন্নয়নসহ বিভিন্ন  বিষয়ে মতবিনিময় করেন।

এ সময় রাসিক প্রশাসক তাদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং প্রতিবন্ধী ব্যক্তিদের কল্যাণে রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন।

সৌজন্য সাক্ষাৎকালে প্রতিবন্ধী স্ব-নির্ভর সংস্থা (পিএসএস)-এর সভাপতি মোঃ মোমিনুল ইসলাম এবং কমিটির উপদেষ্টা নাসিম খান ও অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।