ডিগ্রি পরীক্ষা উপলক্ষে আরএমপির গণবিজ্ঞপ্তি প্রকাশ
আগামী ১৬ জুলাই জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৪ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষা রাজশাহী মহানগরীর নিম্নবর্ণিত ৩টি পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
উক্ত পরীক্ষা চলাকালীন আইন-শৃঙ্খলা রক্ষা করার নিমিত্ত কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।
পরীক্ষা উপলক্ষে আগামী ১৬ জুলাই হতে পরীক্ষার দিনগুলোতে পরীক্ষা শুরুর ১ ঘন্টা পূর্ব হতে অর্থাৎ দুপুর ১৩.০০ ঘটিকা হতে বিকেল ১৮.০০ ঘটিকা পর্যন্ত পরীক্ষা চলাকালীন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন ১৯৯২ এর ২৯ (১) এর (ক) ও ২৯ (১) এর (খ) এবং ৩০ ও ৩৩ এর (খ) ধারার অর্পিত ক্ষমতাবলে উল্লিখিত পরীক্ষা কেন্দ্রসমূহের চতুর্দিকে ২০০ (দুইশত) গজের মধ্যে সকল প্রকার মিছিল, মিটিং, সমাবেশ, বিক্ষোভ প্রদর্শন, মাইকিং, বিস্ফোরক দ্রব্য ও অস্ত্রশস্ত্র বহন ও ব্যবহার এবং উচ্চস্বরে মাইক বাজানো নিষিদ্ধ ঘোষণা করলাম। আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
পরীক্ষা কেন্দ্রসমূহ : রাজশাহী সরকারি সিটি কলেজ, রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজ, রাজশাহী সরকারি মহিলা কলেজ ।
মঙ্গলবার (১৪ জুলাই) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ ফয়েজুল কবির কর্তৃক স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।