শনিবার, আগস্ট ২২, ২০২৬

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সংবাদ বিজ্ঞপ্তি ১৪ জুলাই ২০২৬ ১০:৫৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ১৪ জুলাই ২০২৬ ১০:৫৮ অপরাহ্ন
নগরীতে মাদকবিরোধী অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজশাহী মহানগরীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করা হয়েছে।

বোয়ালিয়া থানা পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ইয়াবা ট্যাবলেটসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

গত ১৩ জুলাই রাত আনুমানিক সাড়ে ৯ টার দিকে মহানগরীর বোয়ালিয়া থানা পুলিশ রানীনগর এলাকায় অভিযান পরিচালনা করে একই থানার তালাইমারী শহিদ মিনার গ্রামের মৃত রবিউল ইসলামের ছেলে মো: রাতুল (২১)-কে গ্রেপ্তার করে। এ সময় তার দেহ তল্লাশি করে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ১২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে বোয়ালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

কাটাখালী থানা পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য এসকাফ সিরাপ উদ্ধার করেছে।

গত ১২ জুলাই রাত আনুমানিক পৌনে ১০টার দিকে রাজশাহী মহানগরীর কাটাখালী থানা পুলিশ টাংগন পশ্চিমপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় একই এলাকার মো: ডাশু মণ্ডল ওরফে ডাবুর ছেলে মো: তুষার আলী (২৮) পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে পলাতক আসামির বসতবাড়িতে তল্লাশি চালিয়ে বিক্রয়ের উদ্দেশ্যে মজুত রাখা ২৬ বোতল অবৈধ নেশাজাতীয় এসকাফ সিরাপ উদ্ধার করা হয়।  এ ঘটনায় পলাতক আসামির বিরুদ্ধে কাটাখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। পাশাপাশি তাকে গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

দামকুড়া থানা পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

গত ১৩ জুলাই দুপুর আনুমানিক ১২ টার দিকে মহানগরীর দামকুড়া থানা পুলিশ জোতরাবন এলাকায় অভিযান পরিচালনা করে একই গ্রামের মো: বাবু শেখের ছেলে মো: শাকিল হোসেন (২৫)-কে গ্রেপ্তার করে। এ সময় তার দেহ তল্লাশি করে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে দামকুড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

মঙ্গলবার (১৪ জুলাই) বেলা আনুমানিক সাড়ে ১০ টার দিকে মহানগরীর গোয়েন্দা পুলিশ (ডিবি) রাজপাড়া থানার দাশপুকুর এলাকায় অভিযান পরিচালনা করে একই গ্রামের মৃত ময়েজ উদ্দিনের ছেলে মো: সানোয়ার হোসেন ওরফে সানু (৬০)-কে গ্রেপ্তার করে। এ সময় তার হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১৬৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। সেইসাথে মাদক বিক্রির নগদ ২ হাজার টাকা জব্দ করা হয়।

উল্লেখ্য, গ্রেপ্তারকৃত আসামির অপরাধ সংক্রান্ত পূর্বের রেকর্ড পর্যালোচনায় তার বিরুদ্ধে আরএমপি’র শাহমখদুম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১টি মামলার তথ্য পাওয়া যায়।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।