শনিবার, আগস্ট ২২, ২০২৬

চারঘাটে ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেফতার

চারঘাট প্রতিনিধি ১৪ জুলাই ২০২৬ ১১:০৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
চারঘাট প্রতিনিধি ১৪ জুলাই ২০২৬ ১১:০৯ অপরাহ্ন
চারঘাটে ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেফতার

চারঘাটে ১৪ পিস ইয়াবা বড়িসহ বিএনপির এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম মিনারুল ইসলাম (৫০)। তিনি উপজেলার ভায়ালক্ষীপুর ইউনিয়নের চকলক্ষীপুর গ্রামের বাসিন্দা এবং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক।

পুলিশ জানায়, সোমবার (১৩ জুলাই) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে চারঘাট মডেল থানা পুলিশের একটি দল মিনারুল ইসলামের দোকানে অভিযান চালায়। এ সময় একটি চকলেটের জারের ভেতর থেকে ১৪ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেফতার করে থানায় নেওয়া হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে মঙ্গলবার (১৪ জুলাই) বিকালে আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

ভায়ালক্ষীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুল ইসলাম বলেন, দলীয় পদে থেকে মাদকের সঙ্গে জড়িত থাকা শৃঙ্খলাবিরোধী। এলাকার সংসদ সদস্য আবু সাইদ চাঁদ এলাকায় ফিরলে বিষয়টি নিয়ে আলোচনা করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ মিনারুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।