শনিবার, আগস্ট ২২, ২০২৬

নাটোরে হালতি বিলে অবৈধ কারেন্ট জাল দিয়ে মৎস্য নিধন,৭৫ হাজার টাকা জরিমানা

নাটোর প্রতিনিধি: ১৫ জুলাই ২০২৬ ১২:০৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নাটোর প্রতিনিধি: ১৫ জুলাই ২০২৬ ১২:০৪ অপরাহ্ন
নাটোরে হালতি বিলে  অবৈধ কারেন্ট জাল দিয়ে মৎস্য নিধন,৭৫ হাজার টাকা জরিমানা

নাটোরের হালতি বিলে অবৈধ কারেন্ট  ও বাদাই জাল দিয়ে মাছ ধরার অভিযোগে মোবাইল কোর্টে দুই মামলায় ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় প্রায় ৯০০ ফুট কারেন্ট জাল  বেশ কিছু বাদাই জাল পুড়িয়ে ধ্বংস এবং চারটি নৌকা জব্দ করা হয়।

সোমবার (১৪ জুলাই) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত ইউএনও আল এমরান খাঁনের সার্বিক তত্ত্বাবধানে সহকারী কমিশনার (ভূমি)  শামীম হোসেন এ অভিযান পরিচালনা করেন। জব্দকৃত পোনা মাছ স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়।

উপজেলা অতিরিক্ত সিনিয়র মৎস্য কর্মকর্তা আবু সাঈদ জানান, দেশীয় মাছের প্রজনন ও জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত চলবে।