শনিবার, আগস্ট ২২, ২০২৬

সংঘবদ্ধ অটোরিক্সা চুরি চক্রের মূলহোতা নাজমুলকে গ্রেফতার

সংবাদ বিজ্ঞপ্তি ১৫ জুলাই ২০২৬ ০১:৫১ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ১৫ জুলাই ২০২৬ ০১:৫১ অপরাহ্ন
সংঘবদ্ধ অটোরিক্সা চুরি চক্রের মূলহোতা নাজমুলকে গ্রেফতার

র‌্যাব-৫, সদর কোম্পানি রাজশাহীর একটি অপারেশন দল গোপন তথ্যের ভিত্তিতে বুধবার (১৫ জুলাই) ৪০ মিনিটে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম আশ্রয়ণ প্রকল্প মসজিদের সামনে  অভিযান চালিয়ে সংঘবদ্ধ অটোরিক্সা চুরি চক্রের মূলহোতাকে গ্রেফতার করেছে। ধৃত ব্যক্তি নাজমুল হোসেন (২৯) কাটাখালী থানার মামলা নং -০৬, তারিখ ১৪ এপ্রিল   ধারা- দণ্ডবিধি ১৮৬০ এর ৩৭৯/৩৪ মামলার এজহারনামীয় ও রাজশাহী মহানগরীর সংঘবদ্ধ অটোরিক্সা চুরি চক্রের মূলহোতা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি উক্ত ঘটনার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। গ্রেপ্তারকৃত আসামিকে কাটাখালী থানায় হস্তান্তর করা হয়েছে।