রাবিতে ৩২ জনকে এমফিল ও পিএইচডি ডিগ্রি প্রদান
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ৩ জন গবেষককে এমফিল ও ২৯ জন গবেষককে পিএইচডি ডিগ্রি প্রদানের জন্য সুপারিশ করেছে। বুধবার (১৫ জুলাই) বিকেলে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় শিক্ষা পরিষদের ২৬৯তম সভায় এই সুপারিশ করা হয়। উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম এই সভায় সভাপতিত্ব করেন।
অনুমোদনের জন্য বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের আগামী সভায় এসব সুপারিশ উপস্থাপন করা হবে।