শনিবার, আগস্ট ২২, ২০২৬

রাবি অধ্যাপক শুভ্রা রানী চন্দ আর নেই

রাবি প্রতিবেদক ১৫ জুলাই ২০২৬ ১০:০৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
রাবি প্রতিবেদক ১৫ জুলাই ২০২৬ ১০:০৮ অপরাহ্ন
রাবি অধ্যাপক শুভ্রা রানী চন্দ আর নেই

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. শুভ্রা রানী চন্দ (৬৩) মারা গিয়েছেন। বুধবার (১৫ জুলাই) দুপুরে রাজশাহীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

ড. শুভ্রা রানী চন্দের প্রয়াণে উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম এবং উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মো. আব্দুল আলিম ও উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা রাবিতে শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে প্রয়াতের অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।


সোনার দেশ পরিবারের শোক

ড. শুভ্রা রানী চন্দ বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার পাশাপাশি এক সময় সোনার দেশ পত্রিকায় নিয়মিত কলাম লিখতেন। তার অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন সোনার দেশ পত্রিকার সম্পাদক আকবারুল হাসান মিল্লাত।


প্রগতির শোক

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. শুভ্রা রানী চন্দ বাংলাদেশ প্রগতি লেখক সংঘ রাজশাহী জেলা শাখার সদস্য বিশিষ্ট লেখক ও কলামিস্ট তাপস মজুমদারের স্ত্রী। তার মৃত্যুতে বাংলাদেশ প্রগতি লেখক সংঘ রাজশাহী জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট আব্দুস ছামাদ ও সাধারন সম্পাদক কলামিস্ট শাহ মো জিয়াউদ্দিন গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীরে সমবেদনা জ্ঞাপন  করেন।

প্রসঙ্গত, ড. শুভ্রা রানী চন্দ ১৯৮৬ সালে রাবি থেকে মার্কেটিং বিষয়ে মাস্টার্স ডিগ্রি ও ২০১৮ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ১৯৯০ সালে তিনি রাবি মার্কেটিং বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন ও ২০১৪ সালে প্রফেসর পদে উন্নীত হন। তিনি অধ্যাপনা ছাড়াও হল প্রাধ্যক্ষসহ অন্য কয়েকটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তাঁর বেশ কিছু প্রবন্ধ দেশ-বিদেশে প্রকাশিত হয়েছে। মৃত্যুকালে তিনি স্বামী এবং এক কন্যা ও এক পুত্র রেখে গেছেন।