বাগমারায় ১২ বছরের শিশু নিখোঁজ
রাজশাহীর বাগমারা উপজেলার মাড়িয়া ইউনিয়নের বামনকয়া গ্রামের ১২ বছরের শিশু ইউসুফ আহমেদ ১২ দিন থেকে নিখোঁজ আছে। এ ঘটনায় ওই শিশুর বাবা সালেকুজ্জামান মৃধা বাগমারা থানায় সাধারণ ডায়েরি করেছেন।
জানা যায়, গেল ৪ জুলাই নিজ এলাকা থেকে শিশুটি নিখোঁজ হয়। এরপর আত্মীয় স্বজনদের বাড়িতে খোঁজ করেও তার কোন সন্ধান না পেয়ে পরিবারের সদস্যরা চরম উৎকন্ঠায় রয়েছে।
শিশুটি আত্রাইয়ে একটি হাফেজিয়া মাদ্রাসায় ভর্তি হয়েছিল। নিখোঁজের দিন তাকে আত্রাই রেরওয়ে স্টেশনে স্থানীয় দোকানীরা ঘুরতে দেখেছে বলে পরিবার সূত্রে জানা গেছে।
ছেলেকে না পেয়ে পাগল প্রায় মা শামিমা আক্তার সীমা। কোন সুহৃয়বান ব্যক্তি যদি ওই শিশুর সন্ধান পেয়ে থাকেন তাহলে ০১৬১৮৫৬৯২৬৩ এই নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন তার পরিবার।
বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান জানান, শিশুটির সন্ধানে পুলিশ কাজ করে যাচ্ছে।