বড়াইগ্রামে পেয়ারা বাগানের গাছ কাটলো দুর্বৃত্তরা
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় রাতের আঁধারে নারী উদ্যেক্তা শারমিন আক্তারের পেয়ারা বাগানের অধিকাংশ গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৪ জুলাই) রাতে উপজেলার মাঝগাঁও ইউনিয়নের মানিকপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ২০২৪ সালের দিকে উপজেলার মানিকপুর গ্রামে দুই বিঘা জমি বর্গা নিয়ে পেয়ারা বাগানের কাজ শুরু করেন শারমিন আক্তার। পরে বাগানটি ১০ বিঘায় উন্নীত করেন তিনি। ইতোমধ্যে বাগানটিতে দেখা মিলেছে ছোট ছোট ফলের অসংখ্য কুঁড়ি।
শারমিন আক্তার জানান, এমন কাজ কে বা কারা করেছে জানা নেই। তবে ভবিষ্যতে তার প্রজেক্টে আর যেন এমন হীণকর কাজ না ঘটে। সেজন্য প্রশাসনিক সহায়তা চেয়েছেন তিনি।
উপজেলা কৃষি কর্মাকর্তা সজিব আল মারুফ বলেন, এমন ঘটনা লজ্জাকর ও শত্রুপক্ষের হীণমন্যতার প্রমাণ। ঘটনাটি শোনার পর অফিস থেকে লোক পাঠিয়েছি। আমরা যতটুকু পারি সহযোগিতা করার চেষ্টা করবো।