শনিবার, আগস্ট ২২, ২০২৬

আত্রাইয়ে বের, রিং ও সোতি জালের অবকাঠামো ধ্বংস

আত্রাই প্রতিনিধি ১৫ জুলাই ২০২৬ ১০:৩৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
আত্রাই প্রতিনিধি ১৫ জুলাই ২০২৬ ১০:৩৮ অপরাহ্ন
আত্রাইয়ে বের, রিং ও সোতি জালের অবকাঠামো ধ্বংস

নওগাঁর আত্রাইয়ে ভ্রম্যামান আদালতের মাধ্যমে বের ও রিং জাল পুড়িয়ে এবং সোতি জালের অবকাঠামো ধ্বংস করা হয়েছে। ধ্বংসকৃত জালের আনুমানিক মূল্য ৭০ হাজার টাকা।

বুধবার (১৫ জুলাই) বিকাল আনুমানিক সারে পঁচ টায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান উপজেলার আহসানগঞ্জ ইউনিয়নের শুকটিগাছা রাবারড্রাম এলাকায় ভ্রাম্যমান আদালত বসিয়ে এ দন্ডাদেশ দেন। তিনি জানান, মৎস্য সম্পদ রক্ষা ও সংরক্ষন আইন ১৯৫০ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করে রেব ও নিষিদ্ধ রিং জাল জব্দ করে সেগুলো প্রকাশ্য স্থানে পুড়িয়ে ফেলা হয়। একইসাথে শুটকিগাছা ব্রিজ এলাকায় স্থাপনকৃত সোতি জালের অবকাঠামো ধ্বংস করা হয়। ভবিষ্যতে অভিযান অব্যাহত থাকবে জানিয়ে মাছ চাষী,ব্যবসায়ী ও জেলেদের নিষিদ্ধ জাল ব্যবহার সম্পর্কে সচেতন থাকার অনুরোধ জানান।

অভিযানে উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মাকসুদুর রহমান, সহকারী প্রশাসনিক অফিসার আহসান হাবিব নাঈম, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য প্রমুখ উপস্থিত ছিলেন।