শনিবার, আগস্ট ২২, ২০২৬

রাসিক প্রশাসকের সাথে রাজশাহী শিশু একাডেমির প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ

সংবাদ বিজ্ঞপ্তি ১৫ জুলাই ২০২৬ ১০:৪০ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ১৫ জুলাই ২০২৬ ১০:৪০ অপরাহ্ন
রাসিক প্রশাসকের সাথে রাজশাহী শিশু একাডেমির প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের সাথে সাক্ষাৎ করেছেন রাজশাহী শিশু একাডেমির প্রতিনিধিবৃন্দ। বুধবার (১৫ জুলাই) সন্ধ্যায় নগরভবনে প্রশাসকের দপ্তর কক্ষে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

সাক্ষাৎকালে রাসিক প্রশাসক শিশুদের মননশীল বিকাশ ও শিশু একাডেমির সকল কর্মকান্ডে পাশে করার অঙ্গিকার ব্যক্ত করেন। এ সময় তিনি শিশুদের মননশীল ও সাংস্কৃতিক বিকাশে সৃজনশীল কর্মসূচি গ্রহণের আহবান জানান।

রাজশাহী মহানগর জাসাসের সদস্য সচিব সাংস্কৃতিক ব্যক্তিত্ব সেলিম রেজা ও সাংবাদিক সুজাউদ্দিন ছোটন রাজশাহী শিশু একাডেমির সদস্য হিসেবে নির্বাচিত হওয়ায় প্রশাসকের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং ফুলেল শুভেচ্ছা জানান।

সৌজন্য সাক্ষাৎকালে রাজশাহী জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মঞ্জুরুল কাদির, রাজশাহী মহানগর জাসাসের আহ্বায়ক অ্যাডভোকেট রজব আলী, যুগ্ম আহ্বায়ক আল আমিন মিলন, মতিহার থানা জাসাসের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন এবং সাংগঠনিক সম্পাদক মোঃ রনি সহ প্রমূখ উপস্থিত ছিলেন।