শনিবার, আগস্ট ২২, ২০২৬

নগরীতে মাদকবিরোধী অভিযানে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ট্যাপেন্টাল ট্যাবলেট উদ্ধার

সংবাদ বিজ্ঞপ্তি ১৬ জুলাই ২০২৬ ১২:০০ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ১৬ জুলাই ২০২৬ ১২:০০ অপরাহ্ন
নগরীতে মাদকবিরোধী অভিযানে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ট্যাপেন্টাল ট্যাবলেট উদ্ধার

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা পুলিশ (ডিবি) মতিহার থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ট্যাপেন্টাল ট্যাবলেটসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

বুধবার (১৫ জুলাই) বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) মতিহার থানার মিজানের মোড় এলাকায় অভিযান পরিচালনা করে একই থানার চর শ্যামপুর গ্রামের মো. ফিরোজ আলীর ছেলে মো. রাব্বি হোসেন (২৮)-কে গ্রেপ্তার করে। এ সময় তার হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

উল্লেখ্য, গ্রেপ্তারকৃত আসামির অপরাধ সংক্রান্ত পূর্বের রেকর্ড পর্যালোচনায় তার বিরুদ্ধে আরএমপি’র মতিহার থানায় বিশেষ ক্ষমতা আইনে ১টি মামলার তথ্য পাওয়া যায়।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মতিহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।