শনিবার, আগস্ট ২২, ২০২৬

রাণীনগরে নাগরিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি: ১৬ জুলাই ২০২৬ ১২:০৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নওগাঁ প্রতিনিধি: ১৬ জুলাই ২০২৬ ১২:০৬ অপরাহ্ন
রাণীনগরে নাগরিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

নওগাঁর রাণীনগরে স্থানীয় সেবাখাতে নাগরিক পরিবীক্ষণ সেবাখাতের প্রাপ্ত তথ্য নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলার একডালা ইউনিয়নের সঞ্জয়পুর বাজারে নাগরিক ফোরামের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। 

খান ফাউন্ডেশনের বাস্তবায়নে আাপোস কর্তৃক বাস্তবায়ন সহযোগিতায় সুইস এজেন্সি ফর ডেভলপমেন্ট এন্ড কো- অপারেশন ( এসডিসি),  গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা এবং ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহায়তায় জিএফ নাগরিকতা এর কারিগরি সহায়তায়  ভয়েজেস ফর চেঞ্জ প্রকল্পের অধিনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

নাগরিক ফোরামের সভাপতি মো: আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে ও মোহাম্মদ মুজিবুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোসারফ  হোসেন এবং আপোস-এর নির্বাহী পরিচালক মো. শহিদুল ইসলাম। সভায় স্থানীয় সেবাখাতের বিভিন্ন সমস্যা, নাগরিক পর্যবেক্ষণের মাধ্যমে প্রাপ্ত তথ্য এবং সেবার মান উন্নয়নে করণীয় বিষয়ে আলোচনা করা হয়। সভায় নাগরিক ফোরামের সদস্য, সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।

সভায় প্রধান অতিথি বলেন, সরকারের স্থানীয় পর্যায়ের সেবাখাতগুলো থেকে প্রাপ্ত সেবাগুলো সঠিক ও নিশ্চিত ভাবে পেতে হলে সরকারের পাশাপাশি স্থানীয় জনগণেরও অনেক করণীয় রয়েছে। বিশেষ করে সরকারের স্বাস্থ্য, শিক্ষাখাতসহ ইউনিয়ন পর্যায়ে প্রশাসনের সকল সেবাগুলো প্রকৃত সেবা গ্রহিতাদের মাঝে সঠিক ভাবে পৌছে দিতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।