নগরীতে দুই নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের একটি বিশেষ মাদকবিরোধী টিম কাশিয়াডাঙ্গা থানা এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ ২ নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
মঙ্গলবার (১৪ জুলাই) রাত আনুমানিক ১১ টার দিকে বিশেষ মাদকবিরোধী টিম কাশিয়াডাঙ্গা থানা পুলিশের সহায়তায় মহানগরীর গোবিন্দপুর গ্রামে অভিযান পরিচালনা করে গোবিন্দপুর চাইপাড়া গ্রামের মাজেদ আলীর মেয়ে ও মৃত আঞ্জুর হোসেনের স্ত্রী মোসা. জরিনা বেগম (৫৫) এবং মৃত আঞ্জুর হোসেন মেয়ে ও মো. সিহাব হোসেনের স্ত্রী মোসা. রিক্তা (৩৩)-কে গ্রেপ্তার করে। এ সময় গ্রেপ্তারকৃত আসামিদের হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ১০পিস ইয়াবা ট্যাবলেট ও ১২ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। সেইসাথে মাদক বিক্রির নগদ ৫৫০টাকা জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।