নিয়ামতপুরে জুলাই শহীদ দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
নওগাঁর নিয়ামতপুরে জুলাই শহীদ দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্শিদা খাতুনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল্লাজ আল মামুনসহ স্হানীয় সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যম কর্মী প্রমূখ।
আলোচনা সভায় জুলাই আন্দোলনে নিহত ও আহতদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। # ১৬ জুলাই ২০২৬ ইং