শনিবার, আগস্ট ২২, ২০২৬

গোমস্তাপুরে জুলাই শহীদ দিবস পালিত

গোমস্তাপুর প্রতিনিধি ১৬ জুলাই ২০২৬ ১০:০৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
গোমস্তাপুর প্রতিনিধি ১৬ জুলাই ২০২৬ ১০:০৭ অপরাহ্ন
গোমস্তাপুরে জুলাই শহীদ দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জুলাই শহীদ দিবস পালন করা হয়েছে । দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসন আয়োজিত স্মৃতিচারণ, আলোচনাসভা, এক মিনিট নীরবতা, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে উপজেলা সভাকক্ষে আয়োজিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সী।

সভায় বক্তব্য দেন- গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আছহাবুল রহমান, পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন, রহনপুর পৌরসভার সাবেক মেয়র তারিক আহমেদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও বিএনপি নেতা আসাদুল্লাহ আহমদ, রহনপুর পুনর্ভবা মহানন্দা আইডিয়াল কলেজের সহকারী অধ্যাপক ও জামায়াত নেতা তরিকুল ইসলাম বকুল, জুলাই যোদ্ধা রাসেল আলী ও আল মামুনসহ অন্যরা। আলোচনা শেষে দাড়িয়ে এক মিনিট নীরবতা পালন ও দোয়া খায়ের অনুষ্ঠিত হয়।