শনিবার, আগস্ট ২২, ২০২৬

জুলাই শহিদ দিবস উপলক্ষে লক্ষ্মীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে স্মরণসভা ও আলোচনা অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি ১৬ জুলাই ২০২৬ ১০:০৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ১৬ জুলাই ২০২৬ ১০:০৮ অপরাহ্ন
জুলাই শহিদ দিবস উপলক্ষে লক্ষ্মীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে স্মরণসভা ও আলোচনা অনুষ্ঠিত

জুলাই শহিদ দিবস ২০২৬ উপলক্ষে লক্ষ্মীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে স্মরণসভা ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও লক্ষ্মীপুর বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো. মাহফুজুর রহমান রিটন। পরে বিদ্যালয় প্রাঙ্গনে গাছের চারা রোপণ করেন রাসিক প্রশাসক।

সভায় সভাপতিত্ব করেন আইরিন জাফর প্রধান শিক্ষক লক্ষ্মীপুর বালিকা উচ্চ বিদ্যালয়। এ সময় ছিলেন শিক্ষক প্রতিনিধি মো. মোসলেম উদ্দিন, অভিভাবক সদস্য আক্তারুল ইসলাম অপু সহ স্কলের শিক্ষক-ছাত্রীবৃন্দ ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে শিক্ষক লক্ষ্মীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন পরিচালনা পর্ষদের সভাপতি ও রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।