শনিবার, আগস্ট ২২, ২০২৬

রাবি সেন্ট্রাল সায়েন্স ল্যাবে অত্যাধুনিক যন্ত্রপাতি উদ্বোধন

রাবি প্রতিবেদক ১৬ জুলাই ২০২৬ ১০:০৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
রাবি প্রতিবেদক ১৬ জুলাই ২০২৬ ১০:০৮ অপরাহ্ন
রাবি সেন্ট্রাল সায়েন্স ল্যাবে অত্যাধুনিক যন্ত্রপাতি উদ্বোধন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সেন্ট্রাল সায়েন্স ল্যাবরেটরিতে সম্প্রতি সংগৃহিত ৩টি অত্যাধুনিক বৈজ্ঞানিক গবেষণার যন্ত্র উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে একটি উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এসব যন্ত্রপাতির মোড়ক উন্মোচন করা হয়।

এই উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মো. আব্দুল আলিম ও উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ। 

সেন্ট্রাল সায়েন্স ল্যাবরেটরির ভারপ্রাপ্ত পরিচালক প্রফেসর মো. হামিদুল হক নতুন এসব যন্ত্রপাতির পরিচিতি ও ব্যবহার সম্পর্কে বক্তব্য রাখেন। 

অনুষ্ঠানে অন্যদের মধ্যে কোষাধ্যক্ষ প্রফেসর মো. মতিয়ার রহমান, সিন্ডিকেট সদস্য প্রফেসর মো. রেজাউল করিম-২, সেন্ট্রাল সায়েন্স ল্যাবরেটরির সাবেক পরিচালক প্রফেসর মো. তৌফিক আলম, ছাত্র-উপদেষ্টা প্রফেসর এ এইচ এম খুরশীদ আলম, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর এস এম কামরুজ্জামান, ম্যাটেরিয়ালস সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি প্রফেসর মো. আব্দুল মতিন, প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের প্রফেসর মোহাম্মদ আমীরুল ইসলাম, ম্যাটেরিয়ালস সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর জি এম শফিউর রহমান ও প্রফেসর এম আসাদুল হক, ফার্মেসী বিভাগের প্রফেসর মো. আজিজ আব্দুর রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও গবেষকগণ উপস্থিত ছিলেন।