শনিবার, আগস্ট ২২, ২০২৬

শুভ্রা রাণী চন্দ’র মৃত্যুতে শোক

সংবাদ বিজ্ঞপ্তি ১৬ জুলাই ২০২৬ ১০:৪৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ১৬ জুলাই ২০২৬ ১০:৪৪ অপরাহ্ন
শুভ্রা রাণী চন্দ’র মৃত্যুতে শোক

বাংলাদেশ মহিলা পরিষদ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার অর্থসম্পাদক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক প্রফেসর শুভ্রা রাণী চন্দ গত বুধবার (১৫ জুলাই) দুপুর বারোটায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কিডনি রোগ জটিলতায় আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বাংলাদেশ মহিলা পরিষদ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা সংগঠনের একজন সক্রিয় সহযোদ্ধার মৃত্যুতে গভীরভাবে শোকাহত ও বেদনাতুর।

একজন শিক্ষক, মানবাধিকারকর্মী, সমাজসেবী, দক্ষ সংগঠক হিসেবে তাঁর পার্থিব জীবনের কর্মকাণ্ডকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি এবং সংগঠক হিসেবে তাঁর অকাল প্রয়াণ সংগঠনের জন্য এক অপূরণীয় ক্ষতি হয়েছে বলে মনে করি।

বাংলাদেশ মহিলা পরিষদ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা পরিবার অর্থসম্পাদক প্রফেসর শুভ্রা রাণী চন্দের বিদেহী আত্মার শান্তি কামনা করছে এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা অনুভব করছে। বিবৃতিদাতারা হলেন, বাংলাদেশ মহিলা পরিষদ, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি অধ্যাপিকা রাশেদা খালেক ও সাধারণ সম্পাদক মোবাররা সিদ্দিকা।