আত্রাইয়ে জুলাই শহিদ দিবস পালন
নওগাঁর আত্রাইয়ে ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরুজ্জামান। তিনি বলেন, জুলাই আন্দোলনে শহীদদের আত্মত্যাগ আমাদের জাতীয় ইতিহাসের এক গৌরবোজ্জ্বল অধ্যায়।
এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ খায়রুল আলম, অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মাকসুদুর রহমান, সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পি.এম কামরুজ্জামান, প্রাণীসম্পদ অফিসার ডা. আবু আনাছ, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল জলিল চকলেট, সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন, যুগ্ম-সম্পাদক আব্দুল মান্নান সরদার প্রমুখ বক্তব্য দেন। বক্তারা জুলাই আন্দোলনের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন। একইসাথে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।