ভূমিমন্ত্রী শুক্রবার দুই দিনের সফরে রাজশাহী আসবেন
ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি দুই দিনের সরকারি সফরে শুক্রবার (১৭ জুলাই) রাজশাহী আসবেন।তিনি সন্ধ্যা সোয়া ছয়টায় বিমানযোগে রাজশাহী এসে পৌঁছবেন।
ওইদিন সন্ধ্যা সাতটায় রাজশাহীস্থ নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করবেন।
পরদিন শনিবার (১৮ জুলাই) ভূমিমন্ত্রী সকাল সাড়ে দশটায় রিভারভিউ কালেক্টরেট স্কুলের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। বেলা এগারোটায় কেন্দ্রীয় চিড়িয়াখানার বিপরীতে
নজরুল বর্ষ-২০২৬ উদযাপন উপলক্ষে রাজশাহী জেলায় ‘নজরুল ভিলেজ’ স্থাপনা নির্মাণ শীর্ষক উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বেলা সোয়া এগারোটায় লোকনাথ উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং বেলা পৌঁনে বারোটায় রাজশাহী সরকারি পলিটেকনিক ইন্সটিটিউটের নতুন একাডেমিক ভবন, এলামনাই এসোসিয়েশনের অফিস ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন।
ওইদিন সন্ধ্যা সোয়া ছয়টায় মন্ত্রী বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে রাজশাহী ত্যাগ করবেন।