শনিবার, আগস্ট ২২, ২০২৬

বড়াইগ্রামে জুলাই শহিদ দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন

বড়াইগ্রাম প্রতিনিধি ১৬ জুলাই ২০২৬ ১০:৫১ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
বড়াইগ্রাম প্রতিনিধি ১৬ জুলাই ২০২৬ ১০:৫১ অপরাহ্ন
বড়াইগ্রামে জুলাই শহিদ দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় জুলাই শহিদ দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়। এ উপলক্ষ্যে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে আলোচনা সভায় জুলাই-২০২৪ এর গণ আন্দোলনের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ জুবায়ের জাহাঙ্গীর, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ণূরে আলম সিদ্দিকী, বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইন চার্জ মোঃ মাহাবুবুর রহমান, মাঝগাঁও ইউপির সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুল আলীম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম, উপজেলা জামায়াতের আমির মাওলানা মোঃ হাবিবুর রহমান, সেক্রেটারী আবু বকর সিদ্দিক, বীরমুক্তিযোদ্ধা মোঃ বয়েত রেজা, জুলাই যোদ্ধা আশিকুর রহমান আকাশ, সাইদুর রহমান, বড়াইগ্রাম স্মার্ট প্রেস ক্লাবের সভাপতি আলহাজ¦ সাইফুর রহমান প্রমুখ।