শনিবার, আগস্ট ২২, ২০২৬

নগরীতে সামারি ট্রায়ালের মাধ্যমে মাদক সেবনের অপরাধে ১ ব্যক্তিকে ৩ মাসের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান

সংবাদ বিজ্ঞপ্তি ১৬ জুলাই ২০২৬ ১০:৫৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ১৬ জুলাই ২০২৬ ১০:৫৭ অপরাহ্ন
নগরীতে সামারি ট্রায়ালের মাধ্যমে মাদক সেবনের অপরাধে ১ ব্যক্তিকে ৩ মাসের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান

রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা পুলিশের অভিযানে মাদক সেবনরত অবস্থায় আটক ১ ব্যক্তিকে সামারি ট্রায়ালের মাধ্যমে ৩ মাসের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন বিজ্ঞ আদালত।

মামলার বিবরণে জানা যায়, গত ১৫ জুলাই রাত আনুমানিক পৌনে ৮ টার দিকে রাজপাড়া থানা পুলিশ লক্ষ্মীপুর যাত্রী ছাউনির পেছনে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার হেতেমখাঁ (কারিগরপাড়া)  এলাকার মো: আব্দুর সাত্তারের ছেলে মো: হাসিবুল ইসলাম (২৪)-কে মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়। ঐ সময় তার কাছ থেকে মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার ও জব্দ করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাজপাড়া থানায় একটি মামলা রুজু করা হয়।

পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করলে বিজ্ঞ আদালত আসামিকে সামারি ট্রায়ালের মাধ্যমে গাঁজা সেবনের অপরাধে ৩ (তিন) মাসের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ড প্রদান করেন।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে। মাদক সংশ্লিষ্ট অপরাধ দমন ও আইনের যথাযথ প্রয়োগে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।