শনিবার, আগস্ট ২২, ২০২৬

রাজশাহী কর আইনজীবী সমিতির সভাপতি শাহীন, সম্পাদক পান্না

সংবাদ বিজ্ঞপ্তি ১৬ জুলাই ২০২৬ ১১:১৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ১৬ জুলাই ২০২৬ ১১:১৭ অপরাহ্ন
রাজশাহী কর আইনজীবী সমিতির সভাপতি শাহীন, সম্পাদক পান্না

রাজশাহী কর আইনজীবী সমিতির ২০২৬-২৭ মেয়াদের জন্য ২৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সমিতির এক সাধারণ সভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় এই কমিটি ঘোষণা করা হয়।

প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট সাইফুর রহমান খান রানা, সহকারী নির্বাচন কমিশনার অ্যাডভোকেট সাইফুল ইসলাম ও সহকারী নির্বাচন কমিশনার অ্যাডভোকেট সোলায়মান মিয়া নবনির্বাচিত এই কমিটির নাম ঘোষণা করেন।

ঘোষিত এই কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট শাহীন আহমেদ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আয়কর আইনজীবী নূর উদ্দিন পান্না। কমিটিতে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন তিনজন। তারা হলেন- অ্যাডভোকেট নাজমুল হক মিন্টু, অ্যাডভোকেট আব্দুল মতিন চৌধুরী এবং অ্যাডভোকেট আতিকুজ্জামান।

এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দুইজন- অ্যাডভোকেট আব্দুল জলিল এবং আয়কর আইনজীবী এসএম জামিলুর রহমান সরকার। মোট ২৩ জন সদস্য নিয়ে এই নতুন কমিটি গঠন করা হয়।