শনিবার, আগস্ট ২২, ২০২৬

নগরীতে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

সংবাদ বিজ্ঞপ্তি ১৭ জুলাই ২০২৬ ১২:৫০ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ১৭ জুলাই ২০২৬ ১২:৫০ অপরাহ্ন
নগরীতে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার বায়া বাজার পুলিশ ফাঁড়ি মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

১৫ জুলাই রাত আনুমানিক সোয়া ১০টার দিকে মহানগরীর বায়া বাজার পুলিশ ফাঁড়ি পুলিশ মাঝিগ্রাম (উত্তরপাড়া) এলাকায় অভিযান পরিচালনা করে একই গ্রামের মো: আমজাদ আলীর ছেলে মো: ইদ্রিস আলী (৪৯)-কে গ্রেপ্তার করে। এ সময় তার দেহ তল্লাশি করে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ১৭পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।