শনিবার, আগস্ট ২২, ২০২৬

বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও যৌন উত্তেজক সিরাপ জব্দ

সংবাদ বিজ্ঞপ্তি ১৭ জুলাই ২০২৬ ১২:৫৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ১৭ জুলাই ২০২৬ ১২:৫৩ অপরাহ্ন
বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও যৌন উত্তেজক সিরাপ জব্দ

বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত আনুমানিক সোয়া ১১ টায় ব্যাটালিয়নের অধীনস্থ খানপুর বিওপি’র টহল দল গোপন তথ্যের ভিত্তিতে কাটাখালী থানার পশ্চিমপাড়া পদ্মা নদীর পাড় এলাকা থেকে একটি বস্তা হতে ৯২ বোতল ভারতীয় জেডি মদ জব্দ করতে সক্ষম হয়। এ সময় চোরাকারবারিরা পাীরয়ে যেতে সক্ষম হয়। জব্দকৃত মাদকদ্রব্য কাটাখালী থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

এছাড়াও শুক্রবার (১৭ জুলাই) রাত আনুমানিক ৫ মিনিটে সাহেবনগর বিওপির নিয়মিত টহল দল গোদাগাড়ী থানার চরহনুমন্তনগর এলাকায় করে জঙ্গলের মধ্যে একটি বস্তা হতে ১০ বোতল ভারতীয় মদ (মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মাদকদ্রব্য গোদাগাড়ী থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

তার সাথে একই দিন রাত আনুমানিক ৫০ মিনিটে ইউসুফপুর বিওপি’র আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে টাংগন পূর্বপাড়া নদীর পাড় এলাকায় অভিযান চালিয়ে জেলেদের মাছ ধরার জাঁলের নিচে ব্যাগের মধ্য হতে ২৪ বোতল যৌন উত্তেজক সিরাপ (মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মালামাল রাজশাহী কাস্টমসে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।