মোহনপুরে ৩১ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
র্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানীর একটি অপারেশন দল শুক্রবার (১৭ জুলাই) রাত ৩:১০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহীর মোহনপুর থানার কেশরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে রাজশাহী টু নওগাঁ হাইওয়ে রাস্তায় অপারেশন চালিয়ে ৩১ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। ধৃত ব্যক্তি মুকুল ওরফে কালু (৪০) মোহনপুর থানার বাকশৈলের মৃত কিতাব আলীর ছেলে। রাজু মিয়া (২০) (ট্রাক ড্রাইভার) নামের অপর আসামি কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়। খবর বিজ্ঞপ্তির।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামিকে জব্দকৃত অবৈধ মাদকদ্রব্য গাঁজা সংক্রান্তে জিজ্ঞাসাবাদ করলে সে বিভিন্ন উপায়ে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সংরক্ষণ পূর্বক বিক্রয়ের কথা স্বীকার করে।
গ্রেফতারকৃত আসামি এবং পলাতক আসামিদ্বয়ের বিরুদ্ধে রাজশাহী জেলার মোহনপুর থানায় মামলা প্রক্রিয়াধীন।