পত্নীতলায় পউস’র উদ্যোগে বৃক্ষরোপণ
বাংলাদেশ সরকারের ২৫ কোটি বৃক্ষ রোপন কর্মসূচির আওতায় ‘সবার আগে মানুষ হব-আলোকিত পত্নীতলা গড়ব’ এই প্রতিপাদ্য বিষয় সমনে রেখে নওগাঁর পত্নীতলা উন্নয়ন সমিতি (পউস) এর উদ্যোগে বৃক্ষ রোপনের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে উপজেলা সদর নজিপুর পৌর এলাকার বাসস্ট্যান্ড থেকে মাতাজিহাট রোডের পাশে সৌন্দর্য বর্ধক ২৫০ টি কৃষ্ণচূড়া চারা গাছ রোপণের উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন- পউস এর প্রতিষ্ঠাতা সভাপতি হাবীব সাত্তী, বিএনপি নেতা আবু তাহের চৌধুরী মন্টু, যুবদলের নেতা নাহিদ, জামায়াতের নেতা পত্নীতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী সহযোগী অধ্যাপক হাবিবুর রহমান, জামায়াতের নেতা পত্নীতলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সহকারী অধ্যাপক হাবিবুর রহমান, জামায়াতের নেতা অ্যাড. আখতার ফারুক, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর পত্নীতলা উপজেলা শাখার সভাপতি সহকারী অধ্যাপক দেলোয়ার হোসেন, বিশিষ্ট সমাজসেবক ও চিকিৎসক ডাঃ আবু ওবায়দা, নজিপুর বাসস্ট্যান্ড বণিক কমিটির সাধারণ সম্পাদক এম.আর মোস্তফা, বিশিষ্ট ব্যবসায়ী রাশেদ, নারী নেত্রী সুমাইয়া, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পত্নীতলা উপজেলা শাখার ছাত্র প্রতিনিধি মাসুদ রানা প্রমুখ।
স্থানীয় এলাকাবাসী সমাজ ও রাষ্ট্র সংস্কারে এমন কর্মসূচিতে দলমত নির্বিশেষে অংশ গ্রহণের জন্য স্বাগত জানিয়েছে। এমন মহতী উদ্যোগে বৈষম্য মুক্ত সমাজ গড়তে অবিস্মরণীয় অবদান রাখতে আগামীতেও ইতিবাচক পরিবর্তন আসবে বলে সচেতন নাগরিক সমাজ মনে করেছে।