জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত মুজতবা সউদ স্মরণে শোকসভা
স্মরণ ও শোকসভায় প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডা মোহা. জাওয়াদুল হক।
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত প্রথিতযশা সাংবাদিক, রাজশাহী কলেজিয়েট স্কুলের অন্যতম কৃতী ছাত্র সতীর্থ ‘৭৪ এর সহপাঠী মহিবুল ইসলাম মুজতবা সউদ স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। নগরীর রাজশাহী বিএনএসবি চক্ষু হাসপাতালের মিলনায়তনে শুক্রবার (৪ঠ সেপ্টেম্বর) বিকেল ৫টায় এই শোকসভা অনুষ্ঠিত হয়।
শোক ও স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডা. মোহা. জাওয়াদুল হক। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মেডিক্যাল কলেজের চক্ষু বিভাগের সহযোগী অধ্যাপক (অব.), বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন এবং রাজশাহী বিএনএসবি চক্ষু হাসপাতালের অনারারি চিফ কনসালট্যান্ট ডা, এমবি জামান।
বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি, রাজশাহী শাখার চেয়ারম্যান এবং রাজশাহী কলেজিয়েট স্কুলের এসএসসি ১৯৭৪ ব্যাচের সামাজিক ও মানবিক সংগঠন সতীর্থ:৭৪ এর সভাপতি প্রকৌশলী একেএম খাদেমুল ইসলাম ফিকশনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই শোকসভা পরিচালনা করেন বিএনএসবি রাজশাহী শাখার সাধারণ সম্পাদক মুর্ত্তজা রেজা কোরাইশী মানিক।