শনিবার, সেপ্টেম্বর ০৫, ২০২৬

কেশরহাটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মোহনপুর প্রতিনিধি ০৪ সেপ্টেম্বর ২০২৬ ০৯:০৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
মোহনপুর প্রতিনিধি ০৪ সেপ্টেম্বর ২০২৬ ০৯:০৬ অপরাহ্ন
কেশরহাটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘সংগ্রাম ও গৌরবে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী’ উপলক্ষে শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে কেশরহাট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।


এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেশরহাট মহাসড়কে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি মহাসড়কের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে কেশরহাট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়

কেশরহাট পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র মো. আলাউদ্দিন আলোর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ শফিকুল হক মিলন। কেশরহাট পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান সভাটি সঞ্চালনা করেন।


অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বিএনপি রাজশাহী জেলা শাখার সদস্য আবু হেনা কামরুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান শামিমুল ইসলাম মুন, সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মাহবুব আর রশিদ, সাংগঠনিক সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী বাচ্চু রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান অধ্যাপক কাজিম উদ্দিন, উপজেলা বিএনপির সদস্য আব্দুল কাদের, কেশরহাট পৌর শাখা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক খুশবুর রহমান, রাজশাহী জেলা বিএনপির সাবেক পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক আলহাজ্ব মো. সেলিম রেজা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদুর রহমান লিটন।


এছাড়া কেশরহাট পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর মো. বাবুল আক্তার, সাংগঠনিক সম্পাদক মো. মাহ্বুব আলম বুলবুল, সাবেক সাংগঠনিক সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী মো. ওসমান আলী, কেশরহাট পৌর যুবদলের আহ্বায়ক শাহীন আলম, সদস্য সচিব রেজাউল করিম রেজা, কেশরহাট বণিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বাচ্চু, জাহানাবাদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তাজ উদ্দিন, ঘাসিগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মালেক, সাধারণ সম্পাদক আসলাম আলী মীর, মোহনপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাহমুদুল হাসান রুবেল, শাকিবুল হাসান লিটন ও মোহাম্মদ আলীসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দীর্ঘ রাজনৈতিক আন্দোলন-সংগ্রাম এবং গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় দলের ভূমিকা নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সাংগঠনিক কার্যক্রম জোরদার করার আহ্বান জানান তারা।


এদিকে প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালি ও আলোচনা সভাকে কেন্দ্র করে কেশরহাট মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের দুর্ঘটনা ও বিশৃঙ্খলা রোধে মোহনপুর থানা পুলিশের একটি দল দায়িত্ব পালন করে। থানা পুলিশের অফিসার ও ফোর্সসহ একদল চৌকস পুলিশ সদস্য মহাসড়ক ও সভাস্থলে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন।