শনিবার, সেপ্টেম্বর ০৫, ২০২৬

সিংড়ায় রামানন্দ খাজুরা ইউনিয়নে জামায়াতের প্রার্থী শহিদুল ইসলাম

সিংড়া (নাটোর) প্রতিনিধি ০৪ সেপ্টেম্বর ২০২৬ ০৮:২৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সিংড়া (নাটোর) প্রতিনিধি ০৪ সেপ্টেম্বর ২০২৬ ০৮:২৯ অপরাহ্ন
সিংড়ায় রামানন্দ খাজুরা ইউনিয়নে জামায়াতের প্রার্থী শহিদুল ইসলাম

নাটোরের সিংড়া উপজেলার রামানন্দ খাজুরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হিসেবে আলহাজ্ব মো. শহিদুল ইসলামের নাম ঘোষণা করা হয়েছে।


বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে ইউনিয়নের পাঁচপাকিয়া এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে তার প্রার্থিতা ঘোষণা করেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাস্টার আফছার আলী।


রামানন্দ খাজুরা ইউনিয়ন জামায়াতের আমীর মো. হাবীবুর রহমান এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সভাপতি মীর কুতুবুল আলম, পৌর জামায়াতের সভাপতি আব্দুল মন্নাফ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবু মুসা ফেরদৌস, উপজেলা জামায়াতের সদস্য মাওলানা সেলিম খান, চৌগ্রাম ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. আব্দুল কাহ্হার সিদ্দিক কামরুল, উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মো. আল-আমিন প্রমুখ।


দলীয় সূত্রে জানা যায়, মনোনীত প্রার্থী আলহাজ্ব মো. শহিদুল ইসলাম ইউনিয়ন জামায়াতের যুব বিভাগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতাও ছিলেন।