শনিবার, সেপ্টেম্বর ০৫, ২০২৬

বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত বৃদ্ধার মৃত্যু

বগুড়া প্রতিনিধি ০৪ সেপ্টেম্বর ২০২৬ ০৮:৩২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
বগুড়া প্রতিনিধি ০৪ সেপ্টেম্বর ২০২৬ ০৮:৩২ অপরাহ্ন
বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত বৃদ্ধার মৃত্যু

ঢাকা থেকে নিজ এলাকায় ফেরার পথে বগুড়ার শিবগঞ্জে জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ির ধাক্কায় আহত ফিরোজা বেগম (৫৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এর আগে ওই বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের জমিতে পড়ে যায় জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারীকে বহনকারী গাড়ি।


 শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার গোবিন্দপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান।


তবে এ ঘটনায় প্রতিমন্ত্রী ও তার পরিবারের সদস্যদের কেউ আহন হননি। শুক্রবার বেলা পৌনে ১২টার দিকে বগুড়ার টিএমএসএস মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


পুলিশ জানায়, প্রতিমন্ত্রী আব্দুল বারী স্ত্রীকে সঙ্গে নিয়ে ঢাকার বাসভবন থেকে জয়পুরহাটে ফিরছিলেন। তাদের গাড়ির সামনে পুলিশ প্রটেকশনের একটি গাড়ি ছিল। গোপীনাথপুর এলাকায় ফিরোজা বেগম রাস্তা পার হওয়ার সময় হঠাৎ মন্ত্রীর গাড়ির সামনে চলে আসেন। এ সময় গাড়ির সঙ্গে ধাক্কা লেগে তিনি রাস্তায় পড়ে যান। এতে তার ডান পা ভেঙে যায়।


ফিরোজা বেগমকে বাঁচাতে গিয়ে গাড়ির চালক নিয়ন্ত্রণ হারালে মন্ত্রীর গাড়িটি রাস্তার ডান পাশে খাদে পড়ে যায়। এতে মন্ত্রী ও তার স্ত্রী সামান্য আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও পুলিশ প্রটেকশনের সদস্যরা এগিয়ে এসে মন্ত্রী ও তার স্ত্রীকে উদ্ধার করেন। পরে পুলিশ প্রটেকশনের গাড়িতে করে তারা জয়পুরহাটের উদ্দেশে রওনা হন।


বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী বলেন, ফিরোজা বেগমের মরদেহ হাসপাতালের পুলিশ হেফাজতে রয়েছে। নিহতের পরিবারের সদস্যরা হাসপাতালে আছেন। তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।