শনিবার, সেপ্টেম্বর ০৫, ২০২৬

ঈশ্বরদীতে উৎসবমুখর পরিবেশে জন্মাষ্টমী পালন মঙ্গল শোভাযাত্রায় নাট্যরূপ প্রদর্শন

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি ০৪ সেপ্টেম্বর ২০২৬ ০৮:৪৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি ০৪ সেপ্টেম্বর ২০২৬ ০৮:৪৮ অপরাহ্ন
ঈশ্বরদীতে উৎসবমুখর পরিবেশে জন্মাষ্টমী পালন  মঙ্গল শোভাযাত্রায় নাট্যরূপ প্রদর্শন

পাবনার ঈশ্বরদীতে উৎসবমুখর পরিবেশ ও নানা আয়োজনের মধ্য দিয়ে জন্মাষ্টমী পালিত হয়েছে। শুক্রবার (০৪ আগস্ট) এ উপলক্ষে উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে শহরের কর্মকারপাড়া মাতৃমন্দির থেকে একটি শোভাযাত্রা বের করা হয়।


শোভাযাত্রায় বিভিন্ন বয়সী নারী, পুরুষ ও শিশুসহ বিপুলসংখ্যক ভক্ত ও পুণ্যার্থী অংশ গ্রহণ করেন। এ সময় ভক্তরা ঢাক-ঢোল ও কাঁসার তালে তালে শ্রীকৃষ্ণের বন্দনা ও কীর্তন পরিবেশন করেন। এছাড়া নানা সাজে সজ্জিত হয়ে মহাবতার শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলার নাট্যরূপও প্রদর্শন করা হয়।


শোভাযাত্রায় পুরো শহর উৎসবমুখর হয়ে ওঠে। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কর্মকারপাড়া মাতৃমন্দিরে এসে শেষ হয়। পরে গীতা পাঠসহ বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুনিল চক্রবর্তী। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মিলন কর্মকার।


এ সময় পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা রমেন্দ্রনাথ চক্রবর্তী, স্বপন কুমার কুন্ডু, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা সাধারণ সম্পাদক গোপাল অধিকারী, মৌবাড়ি ও ঠাকুরবাড়ি সত্যনারায়ণ মন্দিরের সাধারণ সম্পাদক রাজেশ সরাফ, হিন্দু মহাজোটের উপজেলা সভাপতি আশুতোষ পাল, পৌর সভাপতি গোবিন্দ চৌধুরীসহ উপজেলার বিভিন্ন মন্দির কমিটির নেতৃবৃন্দ এবং শত শত ভক্ত উপস্থিত ছিলেন।