সোমবার, সেপ্টেম্বর ০৭, ২০২৬

রাজশাহী অ্যাডভোকেট বারে বিদ্যুতের তার চুরি

নিজস্ব প্রতিবেদক ০৬ সেপ্টেম্বর ২০২৬ ১০:৫৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ০৬ সেপ্টেম্বর ২০২৬ ১০:৫৬ অপরাহ্ন
রাজশাহী অ্যাডভোকেট বারে বিদ্যুতের তার চুরি

রাজশাহী জেলা জজ কোর্টের বার ভবনে বিদ্যুতের তার চুরি হয়ে গেছে। এতে দিনভর ভোগান্তিতে পরেন আইনজীবী ও আইনী সেবাগ্রহীতারা। 


রোববার (৬ সেপ্টেম্বর) দিনভর বিদ্যুৎ ছিল না বার ভবনে। রাতের কোন এক সময়ে বিদ্যুতের তার চুরি করে নিয়ে গেছে বলে জানিয়েছেন অ্যাডভোকেটরা।   


রাজশাহী অ্যাডভোকেট বার অ্যাসোসিয়শেনের সাধারণ সম্পাদক পারভেজ তৌফিক জাহেদী বলেন, এই ভবনে বার অ্যাসোসিয়েশনের কার্যালয় রয়েছে। এছাড়াও এই ভবনে শতাধিক আইনজীবী বসেন এবং শত শত লোক এখানে আইনী সেবা নিতে আসেন। কিন্তু বিদ্যুৎ না থাকায় সবাই অনেক ভোগান্তিতে পড়েন।


তিনি বলেন, রাতে পোল থেকে মূল তার কেটে চুরি করে নিয়ে গেছে। অফিস টাইমে এসে দেখেন ভবনে বিদ্যুৎ নাই। এরপর খোঁজ নিয়ে দেখা যায়, পোল থেকে তার কেটে নিয়ে গেছে চোরেরা। কোর্টের মধ্যে চুরি, এটা আসলে মেনে নেয়া যায়না। ভবিষ্যতে যাতে করে এমন ঘটনা আর না ঘটে সেজন্য আইন শৃংখলাবাহিনীর প্রতি আহ্বান জানান তিনি।


এদিকে আইনী সেবা নিতে আসা একাধিক ব্যক্তি বলেন, কোর্টের মধ্যে এমন ঘটনা আসলে মেনে নেয়া যায়না। এমনিতে ভ্যাপসা গরম তারপের বিদ্যুৎ না থাকায় তারাও চরম ভোগান্তি পড়েন।