সোমবার, সেপ্টেম্বর ০৭, ২০২৬

বাঘায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে একজনের মৃত্যু

বাঘা প্রতিনিধি ০৭ সেপ্টেম্বর ২০২৬ ০২:৩৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
বাঘা প্রতিনিধি ০৭ সেপ্টেম্বর ২০২৬ ০২:৩৮ অপরাহ্ন
বাঘায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে একজনের মৃত্যু

রাজশাহীর বাঘায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে একজনের মৃত্যু হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের জোতকাদিরপুর গ্রামে এই ঘটনা ঘটেছে।


নিহম যুবকের নাম শিমুল হোসেন (২৮)। সে ওই গ্রামের গোলাম মোস্তফার ছেলে। এ ঘটনায় শমজান আলী (৪০) আলী নামের আরও একজন গুরুত্বর আহত হয়েছে। 


পুলিশ জানিয়েছে, স্থানীয় একজনের বাড়ি গভীর রাতে গরু চুরি চেষ্টা করে তারা। এ সময় বাড়ির মালিকের উপস্থিত টের পেয়ে তারা পালিয়ে যাওয়ার সময়ে এলাকার লোকজন আটক করে খুঁটির সাথে বেধে রাখে। সকালে তাদের দফায় দফায় মারপিট করে আহত করা হয়। আহত অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নেওয়ার পর দায়িত্বরত ডাক্তার শিমুল হোসেনকে মৃত্যু ঘোষণা করেন।


এরমধ্যে শমজান আলীর অবস্থা বেগতিক দেখে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

এ বিষয়ে পাকুড়িয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য সালাউদ্দিন আহমেদ লিটন বলেন, তারা মাদকাসক্ত। এলাকায় তারা কোন কাজকর্ম করে না। সোমবার রাতে তারা গরু চুরি করতে গিয়ে ধরা পড়ে গণপিটুনিতে শিমুল হোসেনের মৃত্যু হয়েছে।


এ বিষয়ে বাঘা থানার (ওসি তদন্ত) সুপ্রভাত মন্ডল বলেন, শিমুল হোসেনের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ করা হয়নি। তবে গরুর মালিক ইয়ার আলী বাদি হয়ে চোরের বিরুদ্ধে একটি অভিযোগ দিয়েছেন।