রাজশাহীতে আন্তর্জাতিক নির্মল বায়ু ও নীল আকাশ দিবস পালিত
ন্যায্য জ্বালানি রূপান্তর ত্বরান্বিত করে নির্মল বায়ু নিশ্চিত করা। জীবাশ্ম জ্বালানি কমিয়ে, নির্মল বায়ু ফিরিয়ে আনার উদ্যোগ গ্রহণের দাবিতে রাজশাহীতে আন্তর্জাতিক নির্মল বায়ু ও নীল আকাশ দিবস পালিত হয়েছে।
জাস্ট এনার্জি ট্রানজিশন বাংলাদেশ-জেটনেট বিডি ও পরিবর্তনের যৌথ উদ্যোগে সোমবার (৭ সেপ্টেম্বর) রাজশাহীর পঞ্চবটি এলাকায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এতে নারী অধিকার কর্মী, উন্নয়ন কর্মী, আদিবাসী নেত্রী এবং শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এতে বক্তব্য দেন জাতীয় আদিবাসী পরিষদের নারী বিষয়ক সম্পাদক সাবিত্রী হেমরম, উন্নয়ন কর্মী হাসিবুল হাসান, যুব অধিকার কর্মী রনি রায়, কৃষি উদ্যোক্তা লিয়াকত আলী এবং পরিবর্তন পরিচালক রাশেদ রিপন।
বক্তারা বলেন, নবায়নযোগ্য শক্তির ব্যবহার বৃদ্ধিকরে বায়ুদূষণ কমাতে হবে। আমাদের বিদ্যুৎ এর প্রয়োজন রয়েছে তবে তার বিনিময়ে দূষিত বায়ু আমরা চাই না। নবায়নযোগ্য শক্তিতে বিনিয়োগ চাই। ১০,০০০ মেগাওয়াট সৌর বিদ্যুৎ চাই। নির্মল বায়ুর বাংলাদেশ চাই। দূষণমুক্ত বায়ুর জন্য জীবাশ্মমুক্ত জ্বালানির ব্যবহার বৃদ্ধি করতে হবে।#