সোমবার, সেপ্টেম্বর ০৭, ২০২৬

পার্বতীপুরে গাড়ির চালকের মৃত্যু

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি ০৭ সেপ্টেম্বর ২০২৬ ০২:৪৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি ০৭ সেপ্টেম্বর ২০২৬ ০২:৪৮ অপরাহ্ন
পার্বতীপুরে গাড়ির চালকের মৃত্যু

দিনাজপুরের পার্বতীপুরের খনিজ শিল্পাঞ্চল মধ্যপাড়া পলিপাড়ায় বালুভর্তি ড্রাম ট্রাকের চাকায় চাপা পড়ে  একই গাড়ির চালক ফেরদৌস (২৫) এর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সাতটায় এ ঘটনা ঘটেছে বলে স্হানীয়রা  ও পুলিশ জানিয়েছেন। 


খবর পেয়ে পার্বতীপুরের মধ্যপাড়া তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। নিহত ফেরদাউস পলিপাড়ার মৃত্যু আব্দুল লতিফ মিয়ার ছেলে।


জানা গেছে,নিজের নির্মাধিন বাসার কাজ করার জন্য  ড্রাম গাড়ীতে করে বালু পরিবহন করে  নিয়ে আসলে বাড়ির সন্নিকটে গাড়ির চাকা আটকে যায়। এসময় গাড়ি থেকে নেমে  চাকার নিচে সাপোর্ট দেওয়ার চেষ্টা কালে বালু বোঝাই গাড়ি  হঠাৎ করে তার উপর  চাপা পড়ে।  উপস্থিত লোকজন বালু সরিয়ে তাঁকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁর মৃত্যু নিশ্চিত করে।পরিবহন কাজে নিয়োজিত ড্রাম ট্রাক এর নং ঢাকা মেট্রে - ট ১৩থ৬৭৫৫।

এক সন্তানের জনক ফেরদৌস এর অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।