গোদাগাড়ী হতে ৪০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
র্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানীর একটি অপারেশন দল সোমবার (৭ সেপ্টেম্বর) ৩:১৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহীর গোদাগাড়ী থানার উজালপাড়া (সিড়ির মোড়) গ্রামে অভিযান চালিয়ে ৪০ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
ধৃত ব্যক্তি- মো. ইব্রাহিম হোসেন সাগর (২৪) গোদাগাড়ী থানার উজালপাড়া (সিড়ির মোড়) গ্রামের শফিকুল ইসলামের ছেলে। আসামীর ব্সতবাড়ির শয়ন কক্ষোর খাটের তোষকের নিচ থেকে হেরোইন উদ্ধার করা হয়। ধৃত আসামিকে জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদকদ্রব্য হেরোইন বিভিন্ন উপায়ে অবৈধভাবে সংগ্রহ পূর্বক উক্ত এলাকা সহ বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছে মর্মে সত্যতা স্বীকার করে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় মামলা রুজু করা হয়েছে।