৬ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার
র্যাব-৫, রাজশাহীর সিপিসি-২, নাটোর ক্যাম্প এর আভিযানিক দল বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সময় অনুমান রাত ১১:৪০ ঘটিকায় নাটোর জেলার বড়াইগ্রাম থানার মাঝগাঁও ইউনিয়নের মানিকপুর এলাকায় অভিযান চালিয়ে ৬ কেজি গাচাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। ধৃত ব্যক্তিরা হলো- বড়ইগ্রাম থানার মানিকপুরের মৃত আমজাদ মণ্ডলের ছেলে লালচান মন্ডল (৩৫) এবং ছাতিয়ানগাছা গ্রামের আফাজ মণ্ডলের ছেলে মনিরুল ইসলাম (৩২)।
গ্রেফতারকৃত আসামদ্বয়কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নাটোর জেলার বড়াইগ্রাম থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। ।