চারঘাট থেকে সাড়ে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত ৮ ঘটিকায় র্যাব-৫, সিপিএসসি এর আভিযানিক দল রাজশাহীর চারঘাট থানা এলাকায় আব্দুল গফুরের বসতবাড়িতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে তল্লাশী পরিচালনা করে তার চার ঘর বিশিষ্ট মধ্যবর্তী ঘরের চৌকির নিচে বিশেষভাবে লুকায়িত সাড়ে ৫ কেজি গাঁজসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। ধৃত ব্যক্তি চারঘাট থানার রাওথা গ্রামের মৃত রহিম চৌধুরীর ছেলে আব্দুল গফুর (৬৪)।
মাদক কারবারীর বিরুদ্ধে রাজশাহী জেলার চারঘাট থানায় মাদক আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।