চাঁপাইনববাগঞ্জে ১২ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার
সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ এর একটি আভিযানিক দল নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ৬ ঘটিকায় চাঁপাইনববাগঞ্জের নাচোল থানার ফতেপুর ইউনিয়নের চাঁদপাড়া এলাকায় অভিযান চালিয়ে জনৈক হানজালা (৩০) এর কলাবাগানের ভিতর হতে ১২ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। ধৃত ব্যক্তি গোমস্তাপুর থানার চকপস্তুমের গোলাম মোস্তফার ছেলে মাদক আব্দুল আজিজ (৩২)।
ধৃত আসামি ও উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নাচোল থানায় হস্তান্তর পূর্বক আসামীর বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে।